২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:৪৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে গ`রুর মাং`‘স আমদানির প্র‘স্তাব মার্কিন রাষ্ট্রদূতের
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৬
বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে গ`রুর মাং`‘স আমদানির প্র‘স্তাব মার্কিন রাষ্ট্রদূতের

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রাথমিকভাবে দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে এ মাংস আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের খাদ্যবাজারে আইওয়ার গরুর মাংসের চাহিদা যাচাই করা সম্ভব।


সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা ৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ প্রস্তাব তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত।


পোস্টে ক্রিস্টেনসেন বলেন, আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস ঢাকার খাবারের টেবিলে পৌঁছাতে পারে। বিশ্বসেরা গরুর মাংসের গুণমানই এর পরিচিতি তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।


তিনি আরও বলেন, এ উদ্যোগের শুরু হতে পারে একটি সহজ পদক্ষেপের মাধ্যমে। দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে আইওয়ার এই মাংস আমদানির অনুমতি দেওয়া হলে পরবর্তী সময়ে বাজারই এর চাহিদা নির্ধারণ করবে।


মার্কিন রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংসের বাজার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।




শেয়ার করুন